×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-০১-২৯
  • ৪৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ-ভারত গণমাধ্যম সহযোগিতা বৃদ্ধি পাবে : ড. হাছান
নিউজ ডেস্ক:–গণমাধ্যমের ক্ষেত্রে বাংলাদেশ-ভারত সহযোগিতা আরো বৃদ্ধির লক্ষ্যে প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং ভারপ্রাপ্ত ভারতীয় হাইকমিশনার ড. আদর্শ সোয়াইকা। আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়ের তথ্যমন্ত্রীর সঙ্গে ভারপ্রাপ্ত ভারতীয় হাইকমিশনার ড. আদর্শ সোয়াইকা সাক্ষাৎ করতে এলে তারা এ প্রত্যয় ব্যক্ত করেন। এ সময়ে তথ্যসচিব আবদুল মালেক, ভারতীয় হাইকমিশন ও মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে দু’দেশের যৌথ উদ্যোগে মুক্তিযুদ্ধ ও বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনভিত্তিক দু’টি চলচ্চিত্র নির্মাণ এবং ভারতের সম্প্রচার সংস্থা প্রসার ভারতের সঙ্গে বাংলাদেশ টেলিভিশনের মধ্যে সমঝোতা স্মারকের বিষয়ে ইতিবাচক আলোচনা হয়। কলকাতায় বাংলাদেশের চলচ্চিত্র প্রদর্শনী এবং ঢাকায় ভারতীয় চলচ্চিত্র প্রদর্শনীর বিষয়টিও আলোচনায় স্থান পায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat