×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-০২-১৬
  • ৪৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
খাসোগি হত্যার ব্যাপারে সবকিছু প্রকাশ করেনি তুরস্ক : এরদোগান
আন্তর্জতিক ডেস্ক:-  তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান শুক্রবার বলেছেন, ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাসোগিকে হত্যা করার ব্যাপারে তাদের হাতে আসা সকল তথ্য দেশটি এখন পর্যন্ত প্রকাশ করেনি। খবর এএফপি’র। এ-হাবের টেলিভিশনকে দেয়া এক সাক্ষাতকারে তুরস্কের রাষ্ট্র প্রধান বলেন, খাসোগিকে হত্যা করার ব্যাপারে ‘আমাদের হাতে আসা সকল তথ্য আমরা প্রকাশ করিনি।’ কয়েক সপ্তাহ ধরে অস্বীকার করার পর সৌদি আরব স্বীকার করে যে, তুর্কি নারী হ্যাটিস সেনগিজকে বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহে ওই কনস্যুলেটে প্রবেশের পর গত ২ অক্টোবর খাসোগিকে হত্যা করা হয়। তুরস্ক জানায়, সৌদি আরবের ১৫ সদস্য বিশিষ্ট একটি দল খাসোগিকে হত্যা করে। রিয়াদ এ হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সৌদি আরবের বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তাকে গ্রেফতার করেছে। ওয়াশিংটন পোস্টের কলাম লেখক খাসোগি সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের একজন কট্টর সমালোচক ছিলেন। তবে সালমান এ হত্যার ঘটনায় তার কোনভাবে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। এ মামলার ব্যাপারে বিবেচনা করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহবান জানিয়ে এরদোগান বলেন,আঙ্কারা আন্তর্জাতিক আদালতে মামলাটি তুলতে বদ্ধপরিকর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat