×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-০২-১৭
  • ৫২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই দুর্নীতি দমন করা সম্ভব : আইনমন্ত্রী
নিউজ ডেস্ক:–আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দুর্নীতির কারণে রাজনীতি থেকে দূরে সরে গেছে আদর্শ ও নৈতিকতা। তাই যে কোন মূল্যে আমাদের দুর্নীতি দমন করতে হবে। তিনি বলেন, দেশে আর দুর্নীতি হতে দেওয়া যায় না। এই দুর্নীতি আমাদের মুক্তিযুদ্ধের স্বপ্ন ও চেতনাকে আঘাত করেছে। দুর্নীতি দেশের উন্নয়নকে ব্যহত করেছে। ‘দুর্নীতি বিরোধী অভিযান ও নেতৃত্বের সাফল্য’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী আজ রবিবার এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, দুর্নীতি প্রতিরোধে আমাদের সমন্বিত উদ্যেগ নিতে হবে। এজন্য সর্বক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। কারণ সবকিছু ডিজিটাল হলে দুর্নীতি অটোমেটিক্যালি কমতে থাকবে। এজন্য দুদককে আরো শক্তিশালী ও কৌশলী হতে হবে। দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তিনি বলেন, বাংলাদেশে দুর্নীতি দমন একটি চ্যালেঞ্জিং ইস্যু। একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই এটা দমন করা সম্ভব। জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের আহবায়ক প্রফেসর ড. মীজানুর রহমান। সেমিনারে আরও বক্তব্য রাখেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. বিশ্বজিৎ ঘোষ, কলামিস্ট ও নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল একে মোহাম্মদ আলী শিকদার (অব.), কলামিস্ট সুভাষ সিংহ রায়, ড. মিল্টন বিশ্বাস অর্থনীতিবিদ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat