×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-০২-১৯
  • ৪৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্বচ্ছতার প্রশ্নে আপোস নয় : শিক্ষামন্ত্রী
নিউজ ডেস্ক: –শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, তার মন্ত্রণালয়ে অন্যায় কিছু হলে স্বচ্ছতা ও ন্যায়ের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে। মন্ত্রী হিসেবে স্বচ্ছতার প্রশ্নে কখনও আপোস করবেন না বলেও মন্তব্য করেন তিনি। আজ রাজধানীর টিকাটুলিতে সেন্ট্রাল উইমেন্স কলেজে নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী একথা বলেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ, সাবেক সচিব মাহমুদা শারমীন বেনু এবং কলেজের উপাধ্যক্ষ আফরোজা আক্তার। ডা. দীপু মনি বলেন, আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে জাতিকে নেতৃত্ব দেবে। তাদের সঠিক মানুষরুপে গড়ে তোলার জন্য সরকার সকল প্রচেষ্ঠা গ্রহণ করেছে। গত ১০ বছরে শিক্ষাক্ষেত্রে অনেক অগ্রগতি হয়েছে। এ ভিতের উপর দাঁড়িয়ে সামনে এগিয়ে যেতে হবে। শিক্ষামন্ত্রী বলেন, সেন্ট্রাল উইমেন্স কলেজের একটি বিরাট ঐতিহ্য রয়েছে। এর নামের সাথে বিরূপ কোন কিছু, অন্যায় কোন কিছু যাতে যুক্ত না হয় সেদিকে খেয়াল রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat