×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-০২-২৩
  • ৪৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভেনিজুয়েলার সামরিক শক্তি প্রয়োগের তীব্র নিন্দা হোয়াইট হাউসের
আন্তর্জতিক ডেস্ক:-  যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার সামরিক শক্তি প্রয়োগের তীব্র নিন্দা জানিয়েছে। ভেনিজুয়েলা সীমান্তে সেনাবাহিনীর গুলিতে দুই আদিবাসী নিহত হওয়ায় যুক্তরাষ্ট্র এ নিন্দা জানায়। শুক্রবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ব্রাজিলের সাথে ভেনিজুয়েলার সীমান্তে নিরস্ত্র বেসামরিক লোক এবং নিরীহ স্বেচ্ছাসেবকদের ওপর দেশটির সেনাবাহিনীর শক্তি প্রয়োগের তীব্র নিন্দা জানাচ্ছে যুক্তরাষ্ট্র।’ এতে আরো বলা হয়েছে, ‘ভেনিজুয়েলার সামরিক বাহিনীকে অবশ্যই দেশটিতে শান্তিপূর্ণভাবে ত্রাণ সহায়তা সরাবরাহের সুযোগ দিতে হবে। বিশ্ব পুরো বিষয়টি নজরে রাখছে।’ বিবৃতিতে আরো বলা হয়েছে, ভেনিজুয়েলার স্বঘোষিত অন্তবর্তী প্রেসিডেন্ট জুয়ান গুয়াইদো তার দেশের জনগণের জন্যে অবিলম্বে ত্রাণ সহায়তা দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। কিন্তু সরকার দেশটির সকল সীমান্ত বন্ধের নির্দেশ দিয়েছে এবং যারা ত্রাণ প্রবেশে চেষ্টা চালাচ্ছেন তাদের ওপর দমন পীড়ন চালাচ্ছে। উল্লেখ্য, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও বিরোধী নেতা জুয়ান গুয়াইদোর মধ্যকার ক্ষমতার লড়াইয়ে ত্রাণ সহায়তার বিষয়টি মূখ্য বিষয় হয়ে উঠেছে। বিশ্বের ৫০টিরও বেশি দেশ গুয়াইদোকে অন্তবর্তী প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat