×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৯-০২-২৬
  • ৪৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জার্মানি বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের পাশে থাকবে : ক্লাউদিয়া রুথ
নিউজ ডেস্ক: -সফররত জার্মান পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট মিজ. ক্লাউদিয়া রুথ এমপি বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের ভূয়সী প্রশংসা করে বলেছেন, জার্মানি বিনিয়োগ বৃদ্ধি ও কারিগরি সহায়তার মাধ্যমে বাংলাদেশের পাশে থাকবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্প্রতি জার্মান সফর দু’দেশের মধ্যকার সম্পর্ক এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। বাংলাদেশে নারীর ক্ষমতায়নেও অভিভূত হয়েছেন তিনি। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে আজ তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে মিজ. ক্লাউদিয়া রুথ এসব কথা বলেন। সাক্ষাতকালে তারা সংসদীয় কার্যক্রম, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং নারীর ক্ষমতায়ন নিয়ে আলোচনা করেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, জার্মানির সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজমান। ব্যবসা বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে এ সম্পর্ক আরো সুদৃঢ় অবস্থানে নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সংসদীয় গণতন্ত্র চর্চার রোল মডেল বাংলাদেশ। শেখ হাসিনাই প্রথম সংসদীয় কার্যক্রমে প্রধানমন্ত্রীর জন্য ৩০ মিনিট প্রশ্নোত্তর (বুধবার) পর্ব চালু করেন। নির্বাহী বিভাগের কাজে অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতা আনয়নের লক্ষ্যে কার্যপ্রণালী বিধিতে সংশোধন এনে সংসদীয় স্থায়ী কমিটির কার্যক্রমে তিনি নব অধ্যায়ের সূচনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat