×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৭-০২
  • ১২৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

অস্ট্রেলিয়া শুক্রবার দেশে প্রবেশের জন্য অনুমতি প্রাপ্ত ভ্রমণকারীদের সংখ্যা নাটকীয়ভাবে হ্রাস করার ঘোষণা দিয়েছে। দেশটিতে করোনাভাইরাস ক্লাস্টার আকারে ছড়িয়ে পড়ায় প্রধান নগরী গুলোতে লকডাউন জারি থাকায় এ পদক্ষেপ নেয়া হচ্ছে।
দেশের জনসংখ্যার অর্ধেক লকডাউনে ঘরে থাকায় প্রধানমন্ত্রী স্কট মরিসন করোনা প্রাদুর্ভাব রোধে বিদেশী ভ্রমণকারীদের আগমণের কোটা প্রায় ৫০ শতাংশ হ্রাস করার ঘোষণা দেন।  
বর্তমানে “জিরো কোভিড” কৌশলের অধীনে প্রতি সপ্তাহে বিদেশী বাণিজ্যিক ফ্লাইটে ৬ হাজার লোককে অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেয়া হয় এবং আগমনকারীদের বাধ্যতামূলকভাবে দুই সপ্তাহ হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে হয়।
মরিসন ইঙ্গিত দিয়েছেন, জুলাইয়ের মাঝামাঝি এই কোটা কমিয়ে প্রায় ৩ হাজার করা হবে, সরকার একই সাথে প্রাইভেট প্রত্যাবাসন ফ্লাইট বাড়াবে।
বারবার লকডাউন, হোটেলে কোয়ারেন্টাইন সুবিধার ঘাটতি এবং ভ্যাকসিন প্রয়োগের ধীর গতির সমালোচনার মধ্যে মরিসন এই সিদ্ধান্ত ঘোষণা করেন।
গত ১৮ মাসের বেশী সময় মহামারি চলছে, দেশটিতে ৮ শতাংশেরও কম প্রাপ্তবয়ষ্ককে ভ্যাকসিন প্রদান সম্পন্ন হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat