×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৭-১৫
  • ১০৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সারা দেশের ন্যায় বৃহস্পতিবার রংপুরে দেশের ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি (এফবিসিসিআই) এর পক্ষ থেকে করোনার বিস্তার রোধে ২৫ হাজার পিস মাস্কসহ স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু রংপুরের জেলা প্রশাসক মোঃ আসিব আহসান এর নিকট ১৬,৮০০ পিছ মাস্ক, স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা সামগ্রী হস্তান্তর করেন। 
এছাড়াও, রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র নেতৃবৃন্দ করোনার বিস্তার রোধকল্পে স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা সামগ্রী নগরীর কাঁচাবাজার, কোরবানীর পশুরহাট, বাসস্ট্যান্ড, রেল স্টেশন, হাসপাতালসহ নি¤œ আয়ের মানুষের মাঝে ৮,২০০ পিছ বিতরণ করেন।
এসময় বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এফবিসিসিআই কর্তৃক করোনা মহামারি হতে পরিত্রাণের লক্ষ্যে দেশব্যাপী স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা সামগ্রীর ভার্চুয়াল বিতরণ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন। 
এফবিসিসিআই সভাপতি মোঃ জসিম উদ্দিন ভার্চুয়াল সংযোগের মাধ্যমে রংপুরের জেলা প্রশাসক মোঃ আসিব আহসান ও রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটুর নিকট থেকে রংপুরের করোনা পরিস্থিতির খোঁজখবর নেন। 
তিনি করোনার বিস্তার রোধকল্পে এফবিসিসিআই এর পক্ষ থেকে রংপুরে শিগগিরই আরো চিকিৎসা সামগ্রী প্রদানের আশ^াস প্রদান করেন।
এ সময় রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু বলেন, করোনা মহামারি হতে পরিত্রাণের লক্ষ্যে এফবিসিসিআই’র পক্ষ থেকে রংপুরে অক্সিজেন সিলিন্ডার, হাইফ্লো ন্যাজাল ক্যানোলা, হাইফ্লো এনআরবি মাস্ক ও বাইপ্যাপ মাস্কসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জামাদি সরবরাহ করা হবে। 
তিনি আরো বলেন, করোনার বিস্তার রোধকল্পে রংপুর চেম্বারের পক্ষ থেকে ইতিপূর্বে খাদ্য সহায়তা দেয়া হয়েছে এবং চিকিৎসা সেবা সচল রাখার স্বার্থে শিগগিরই আরো স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হবে।
স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুরের সিভিল সার্জন ডা: হিরম্ব কুমার রায়, রংপুর চেম্বার পরিচালনা পর্ষদের কর্মকর্তা ও পরিচালকবৃন্দ, বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat