×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১১-১৯
  • ১৩৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদায় চাষীদের ধান, গম, ভূট্টা কর্তন, ঝাড়াই, মাড়ায়ের জন্য ভতুর্কি মূল্যে কম্বাইন্ড হার্ভেস্টার মেশিন হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে খামার যান্ত্রিক প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিসের মাধ্যমে এই মেশিন হস্তান্তর করা হয়।
দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু ও উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার ৫০%ভর্তুকিতে উপজেলার জুড়ানপুর গ্রামের কৃষক বশির উদ্দীনের হাতে এই মেশিনের চাবি তুলে দেন। মেশিনটির মূল্য ২৭লক্ষ ৫০হাজার টাকা হলে ও ভুর্তূকি দিয়ে মূল্য ধরা হয়েছে ১৩ লাখ ৭৫হাজার টাকা। মেশিন হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা খাতুন, সহকারী কমিশনার (ভ’মি) সুদীপ্ত কুমার সিংহ, কৃষি অফিসার কৃষিবিদ মনিরুজ্জামান,প্রণী সম্পদ অফিসার ডা. মশিউর রহমান,মৎস অফিসার (ভারপ্রাপ্ত) আউয়ুব আলি, সমবায় অফিসার হারুন অর রশিদসহ কৃষি অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এ সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মনিরুজ্জামান জানান, কম্বাইন্ড হার্ভেস্টার মেশিন এক ঘন্টায় তিন বিঘা জমির ধান কাটতে, মাড়তে ও বস্তা বন্দি করতে সক্ষম। একই ভাবে গম ও ভুট্টা কাটা,মাড়াই ও বস্তাবান্দ করা সম্ভব। সারাদিন কাজ করলে দিনে ৩০ বিঘা জমির ধান কর্তন করা যায়। একই ভাবে গম ও ভুট্টা কাটা ,মাড়ায় ওবস্তা বন্দি করা সম্ভব। সাধারণত এক একর জমিতে ধান কর্তনসহ ঘরে তুলতে ৯ থেকে ১০ হাজার টাকা খরচ হয়ে থাকে। সেখানে এই মেশিনে এক একর তিন বিঘা জমির ধান, গম অথবা ভূট্টা কাটা, ঝাড়াই বস্তা বন্দি করতে খরচ হবে ৪ হাজার ৫০০ টাকা থেকে ৪ হাজার ৮০০ টাকার মধ্যে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat