×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০২-২১
  • ১৪২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহ জেলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে দিয়ে উদযাপিত হচ্ছে। একুশের প্রথম প্রহরে ময়মনসিংহ মহানগর কেন্দ্রীয় টাউন হলের শহীদ মিনারে প্রথমে ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। এরপর একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ময়মনসিংহের সংরক্ষিত নারী আসনের এমপি মনিরা সুলতানা, বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন-অর-রশিদ, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার আহমার উজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান।
এদিকে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি এড.জহিরুল হক ও সাধারণ সম্পাদক এড মোয়াজ্জেম হোসেন বাবুল ফুল দিয়ে শ্রদ্বা নিবেদন করেন এ-সময় দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, আওয়ামী লীগ ও বিভিন্ন রাজনৈতিক দলের এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণীর পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এদিকে গত রাতে ময়মনসিংহ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মনিরা সুলতানা এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।সভাপতিত্ব করেন সালিম হাসান।
এদিকে শহীদদের স্মরণে জেলা সকল সরকারি ও আধা-সরকারি ভবনসমূহে ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।সিটি কর্পোরেশন ও জেলা পরিষদ, জেলা ও মহানগর অফিসে জাতীয় অর্ধনমিত রাখা হয়। 
এ উপলক্ষে স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা/চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা হয়। ভাষা আন্দোলন ভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদশর্ন, খোলা ট্রাকে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করা হয়।
এছাড়াও বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে দিবসটি উপলক্ষে আয়োজন করা হয়েছে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat