×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৪-০২-২৭
  • ৬৬২৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কিছুদিন পরপরই কাজের বাইরে ব্যক্তিজীবন নিয়ে শিরোনামে আসেন অভিনেত্রী ঊর্বশী রাওতেলা। এমনকি নেটদুনিয়ায় হরহামেশাই ট্রলের শিকার হন তিনি। এবার আরো একটি কাজ দিয়ে ট্রলের শিকার হলেন।
তারকাদের জন্মদিন মানেই নজরকাড়া চমক। কিন্তু ঊর্বশী রাওতেলা যেন বাকিদের তুলনায় এক ধাপ এগিয়ে। গত ২৫ ফেব্রুয়ারি ছিল তার জন্মদিন। এই বিশেষ দিনটি উদ্যাপন করতে সোনায় মোড়া কেক কাটলেন ঊর্বশী! কিন্তু কেক কাটার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই কটাক্ষের শিকার হলেন তিনি।
জানা গেছে, ‘লাভ ডোজ ২’ মিউজিক ভিডিওর শুটিংফ্লোরে নিজের জন্মদিন পালন করেন ঊর্বশী। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, হানি তার জন্য এই বিশেষ কেকটির আয়োজন করেন। কেকটি ২৪ ক্যারট সোনার তবক দিয়ে মোড়া। হানির সঙ্গে কেক কাটার ছবি পোস্ট করে ঊর্বশী লেখেন, ‘লাভ ডোজ ২’-এর শুটিংফ্লোরে জন্মদিন পালনের মুহূর্ত। হানি, আমার সফরে পাশে থাকার জন্য তোমাকে ধন্যবাদ।’
কিন্তু ধুমধাম করে জন্মদিন পালন করলেও নেটিজেনরা সোনায় মোড়ানো কেক কাটার জন্য কটাক্ষ করতে পিছপা হননি। কারও মতে, ‘ঊর্বশী কী করে দাবি করছেন যে, তিনিই প্রথম ভারতীয় মহিলা যিনি খাঁটি সোনা দিয়ে তৈরি কেক কেটেছেন!’ অন্যজন লিখেছেন, ‘এ রকম দেখানদারির কী অর্থ, বুঝি না।’ এমন অসংখ্য নেতিবাচক মন্তব্যে ভরে গেছে ঊর্বশীর কমেন্টবক্স।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat