×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৭-০২-০৫
  • ৯২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ট্রাম্পের হাতে রক্তমাখা ছুরি, মাথা!
একহাতে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার প্রতীক স্ট্যাচু অব লিবার্টির কাটা মুণ্ডু, আরেক হাতে ছুরি নিয়ে দাঁড়িয়ে আছেন ট্রাম্প। রক্ত ঝরছে কাটা মুণ্ডু থেকে, যেন এইমাত্র কেটে নেওয়া হয়েছে সেটি।
জার্মান সাময়িকী ডের স্পিগেলের প্রচ্ছদ
জার্মান সাময়িকী ডের স্পিগেলের প্রচ্ছদে এমনই একটি ছবি ছাপা হয়। ছবিটি দেখে বুঝতে ভুল হচ্ছে না যে, সেটি ট্রাম্পের অবয়ব। ছবিটির নিচে লেখা ছিল ‘আমেরিকা ফার্স্ট’ (সবার আগে আমেরিকা)।ছবিটির শিল্পী এডেল রদ্রিগেজ। কিউবায় জন্মগ্রহণ করা রদ্রিগেজ রাজনৈতিক শরণার্থী হিসেবে ১৯৮০ সালে যুক্তরাষ্ট্রে যান। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টকে তিনি বলেন, ‘এটা গণতন্ত্রের শিরশ্ছেদ, একটি পবিত্র প্রতীকের শিরশ্ছেদ।’এই প্রচ্ছদটি নিয়ে এরই মধ্যে সমালোচনা চলছে জার্মানিসহ সারা বিশ্বে। বাদ পড়েনি সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটার-ফেসবুকও।আলেকজান্ডার গ্রাফ ওই ছবিটিকে ‘রুচিহীন’ বলে আখ্যায়িত করেছেন। তিনি জার্মানির ফ্রি ডেমোক্র্যাটিক পার্টির (এফডিপি) একজন সদস্য ও ইউরোপীয় পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট।তবে স্পিগেলের ওই প্রচ্ছদের বিষয়ে জার্মানির রাজধানী বার্লিনে অবস্থিত মার্কিন দূতাবাসের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।জার্মানির বিভিন্ন নীতি ও সিদ্ধান্ত নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। এর জেরেই সাময়িকীটিতে এই ধরনের প্রচ্ছদ ছাপা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat