×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০৩-১৬
  • ১৪৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি:-আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আমাদের কর্ম দিয়ে ভয়কে জয় করেছি। নির্বাচনে বিজয় একটা আনুষ্ঠানিকতা মাত্র।’ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি এত চেষ্টা করেছে আন্দোলন করার জন্য, মানুষ কিন্তু সাড়া দেয়নি। আগামী নির্বাচনেও জনগণের ভোটে… আমরা জানি, আমরা বিশ্বাস করি, এ দেশের জনগণ বিএনপি নামক দলটিকে প্রত্যাখ্যান করবে।’বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির উদ্যোগে অসহায় মানুষজনের মধ্যে রিকশা ও ভ্যান বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন আওয়ামী লীগের নেতা। নেতিবাচক রাজনীতির কারণেই আগামী জাতীয় নির্বাচনেও জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করবে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন,‘আর উন্নয়নের সুফল পাওয়ায় জনগণ আবারও আওয়ামী লীগকেই জয়ী করবে।’জনগণের সঙ্গে সম্পৃক্ততার বদলে বিএনপির নেতারা এখন ক্ষমতায় যাওয়ার জন্য বিদেশিদের সঙ্গে হাত মিলিয়ে ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন আওয়ামী লীগের এই নেতা। এ সময় তিনি আরো বলেন, এসব কারণে দলটির হাজার হাজার নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দেওয়ার অপেক্ষায় আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat