×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-১১-২৫
  • ১২৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন।নিহতরা হলেন, ১৩ বছরের কিশোর মোহাম্মদ আরমান ও মোটরসাইকেল আরোহী মো. নুরুল আলম (৫০)।
নিহত নুরুল আলম স্থানীয় ওচমানপুর ইউনিয়নের পাতাকোট গ্রামের আহমেদুর রহমানের ছেলে।
আজ বুধবার সকাল ৯ টার দিকে মিরসরাইয়ে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নুরুল আলমের মৃত্যু হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মিরসরাইয়ের জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) খোন্দকার বাবুল ইসলাম জানান, নিহতের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাত নয়টার দিকে নগরীর পোর্ট কানেকটিং রোডে কিশোর আরমানের মৃত্যু হয় । একটি স্ক্র্যাপবাহী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই আরমানের মৃত্যু হয়। সে হালিশহর থানার মধ্যম রামপুর তাসফিয়া কমিউনিটি সেন্টার এলাকার মো. ইসমাইল হোসেনের ছেলে।
হালিশহর থানার ওসি মো. রফিকুল ইসলাম বাসস’কে জানান, পোর্ট কানেকটিং রোডের বড়পোল এলাকার ওয়ালটন শোরুমের সামনে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়। গত রাত সাড়ে নয়টার দিকে লাশ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে।’
ওসি বলেন, ‘এখনো পরিবারের কেউ মামলা করতে আসেনি। আসলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat