×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২০-১২-০৬
  • ১০৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বড়োদিন সামনে। এ উপলক্ষে শনিবার সন্ধ্যায় বেথলেহেমে ক্রিসমাস ট্রিতে আলোকসজ্জা করা হয়েছে। কিন্তু এ সময়ে ছিল না মানুষের চিরাচরিত ভীড়।
করোনা ভাইরাস নিয়ন্ত্রণে পবিত্র এ নগীরতে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
গত সপ্তাহে ফিলিস্তিনী কর্তৃপক্ষ করোনা নিয়ন্ত্রণে রাত্রিকালীন কারফিউসহ ১৪ দিনের পদক্ষেপ ঘোষণা করেছে।
প্রতিবছর নেটিভিটি গীর্জার কাছে মেনজার চত্বরে ক্রিসমাস ট্রিতে আলোকসজ্জার সময়ে সাধারণত স্থানীয় ও পর্যটকেরা ভীড় করে থাকেন। এখানেই যিশুর জন্ম বলে বিশ^াস করা হয়।
কিন্তু এ বছর করোনা নিয়ন্ত্রণে বিধিনিষেধের কারণে কেবল স্বল্পসংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।
বেথলেহেম পৌরসভার জনসংযোগ বিষয়ক পরিচালক কারমেন ঘাত্তাস জানান, ফিলিস্তিনী প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতায়েহ তার রামাল্লার কার্যালয় থেকে এ আলোকসজ্জার উদ্বোধন করেন।
পশ্চিমতীরে ফিলিস্তিনীসহ ২৮ লাখেরও বেশি লোকের বাস। এখানে ৭১ হাজার ৭০৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং ৬৭৮ জন মারা গেছে।
ইসরাইল ১৯৬৭ সাল থেকে এ অঞ্চল দখল করে রেখেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat