×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-১২-১৮
  • ১০৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শরণার্থী বিষয়ক জাতিসংঘ হাই কমিশনার (ইউএনএইচসিআর) বৃহস্পতিবার জানিয়েছেন, লিবীয় উপকূল থেকে ১২৬ অবৈধ অভিবাসীকে উদ্ধার করে দেশটিতে ফেরত পাঠানো হয়েছে। খবর সিনহুয়া’র।
ইউএনএইচসিআর টুইটার বার্তায় জানায়, ১২৬ জনের মধ্যে আট নারী ও ২৮ শিশু রয়েছে। সমুদ্র উপকূল থেকে তাদের নৌযান উদ্ধার বা আটক করে আজ সকালে তাদের সকলকে লিবিয়ায় ফেরত পাঠানো হয়েছে।
জাতিসংঘের ওই সংস্থা জানায়, ইউএনএইচসিআরের অংশীদার আইআরসি (ইন্টারন্যাশনাল রেসক্যু কমিটি) ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং তারা এসব অভিবাসন প্রত্যাশীদের খাবার পানি, কম্বল ও প্রাথমিক চিকিৎসা দিচ্ছে। পরে তাদের সকলকে লিবিয়ায় ফেরত পাঠানো হয়।
২০১১ সালে লিবিয়ার সাবেক একনায়ক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকেই দেশটিতে নানা ধরনের বিশৃংখলা লেগেই রয়েছে। আর তখন থেকেই উত্তর আফ্রিকার এ দেশ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যেতে চাওয়া অবৈধ অভিবাসীদের কাছে পছন্দের কেন্দ্রে পরিণত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat