×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০২-১২
  • ৯৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জয়পুরহাট জেলায় আজ আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র পদপ্রার্থীর সমর্থনে কর্মি-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকালে জেলা সদরে শহীদ ডা. আবুল কাশেম ময়দানে জয়পুরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমানের সমর্থনে এ কর্মি সমাবেশের আয়োজন করা হয়।
জেলা আওয়ামীলীগের সভাপতি ও জয়পুরহাট জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমানের সভাপতিত্বে এ কর্মি সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রিয় কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা।
জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মি সভায় আরও বক্তব্য রাখেন নৌকা প্রতীকের মেয়রপ্রার্থী মোস্তাফিজুর রহমান,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী প্রমুখ।
‘নৌকা’ দেশের উন্নয়নের প্রতীক-একথা উল্লেখ করে প্রধান অতিথি এস এম কামাল হোসেন বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় আসলে দেশের সর্বক্ষেত্রে উন্নয়ন হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের কাছে এখন উন্নয়নের রোল মডেল।
এরপর, শুক্রবার সন্ধ্যায় জেলার কালাই পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র পদপ্রার্থী রাবেয়া সুলতানার সমর্থনে স্থানীয় উপজেলা শহীদ মিনার চত্বরে আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আওয়ামীলীগের কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat