×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১০-০৮
  • ৯৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নীলফামারী জেলায় আজ ‘আনন্দ মেলা’ নামে শিশুদের বিনোদ কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সাড়ে তিনকোটি টাকা ব্যয়ে এ বিনোদন কেন্দ্রেটি নির্মান করা হচ্ছে।
আজ শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে শেখ কামাল স্টেডিয়াম চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভিত্তিফলক উন্মোচনের মাধ্যমে কেন্দ্রটির নির্মানকাজ উদ্বোধন করেন নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
নীলফামারীর জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এ.এস.এম মুক্তারুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান ও সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম গোলাপ প্রমুখ।জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন জানান, শিশুদের মানসিক বিকাশ এবং বিনোদনের কথা চিন্তা করে স্টেডিয়াম চত্বরের বাইরের অংশে অব্যবহৃত তিন দশমিক ২১ একর জায়গায় ‘আনন্দ মেলা’ নামে শিশুদের একটি বিনোদন কেন্দ্র নির্মানের উদ্যোগ নেয়া হচ্ছে। এলাকাটিকে সাজানো হবে শিশুদের পছন্দের সাজে, থাকবে বিভিন্ন ধরণের খেলনা। দুটি অংশে বিভক্ত করে একটি অংশ সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat