×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১২-১৬
  • ৯১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নড়াইল জেলায় যথাযোগ্য মর্যাদায় আজ মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে। সকালে জেলা প্রশাসন, জেলা পরিষদ, জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভার, সদর উপজেলা পরিষদ, নড়াইল প্রেস ক্লাব, বিভিন্ন সরকারি বিভাগ ও দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক, সাংকৃতিক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।
কর্মসূচির মধ্যে- রুপগঞ্জ পানি উন্নয়ন বোর্ড বদ্ধভূমি, জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, পুরাতন বাসটার্মিনাল এলাকার বঙ্গবন্ধুর ম্যুরাল, জেলা প্রশাসকের কার্যালয় বঙ্গবন্ধুর ম্যুরাল, জেলা জজ আদালত সংলগ্ন ৭১ এর বদ্ধভূমি ও জেলা শিল্পকলা একাডেমি চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পন ও বিশেষ মোনাজাত। পরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কুজকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শন করা হয়।
পরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনাসভা, বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, পৌর মেয়র আঞ্জুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. ফকরুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবাশিষ চৌধূরী, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) শাশ্বতী শীল, পৌর সচিব ওহাবুল আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামসহ মুক্তিযোদ্ধা নেৃতবৃন্দ, শিল্পী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat