×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০১-২৬
  • ৯১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভোলা জেলার ৭ উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে চতুর্থ ধাপে প্রধানমন্ত্রীর উপহার আরো ১২’শ ৩৬ টি গৃহ নির্মাণের কাজ চলছে। ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দুই শতক জমিসহ এসব গৃহ প্রদান করা হবে। গত বছরের ডিসেম্বর মাসে ঘরের নির্মাণ কাজ শুরু হয়েছে। চলতি বছরের ৭ মার্চের মধ্যে এসব ঘরের নির্মাণ কাজ সম্পন্ন হবে। সেমি পাঁকা প্রত্যেক ঘরে বিশুদ্ধ, পানি, বিদ্যুৎ, বারান্দা, রান্না ঘরসহ সব ধরণের সুবিধা থাকছে। এর আগে মুজিববর্ষের প্রায় তিন হাজার গৃহ হস্তান্তর করা হয়েছে ভূমি ও গৃহহীনদের মাঝে।
জেলা প্রশাসক কার্যালয়ের রাজস্ব শাখা জানায়, এসব ঘরের মধ্যে সদর উপজেলায় ৯০টি, দৌলতখানে ২’শ, বোরহানউদ্দিনে ১’শ ৬, তজুমদ্দিনে ৩’শ, লালমোহনে ২’শ ৫০, চরফ্যাশনে ৬০ ও মনপুরায় ২’শ ৩০ টি ঘর রয়েছে। মুজিববর্ষ উপলক্ষে জেলায় প্রথম পর্যায়ে ৫’শ ২০টি ঘর, দ্বিতীয় পর্যায়ে ৩’শ ৭১ ও তৃতীয় ধাপে ২ হাজার ২২টি ঘরসহ মোট ২ হাজার ৯’শ ১৩টি ঘর জমির দলিলসহ হস্তান্তর করা হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তামিম আল ইয়ামীন জানান, চতুর্থ ধাপের ঘরের মধ্যে ইতোমধ্যে বেশ কিছুর নির্মাণ সম্পন্ন হয়েছে। বাকিগুলোর নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। প্রত্যেক ঘরের জন্য বরাদ্দ ধরা হয়েছে দুই লাখ ৮৪ হাজার ৫’শ টাকা করে। এছাড়া জেলায় মোট ৪ হাজার ৯’শ ৭ টি ভূমি ও গৃহহীন পরিবার চিহিৃত করা হয়েছে। পর্যায়ক্রমে সকলের জন্য প্রধানমন্ত্রীর উপহারের এসব গৃহ প্রদান করা হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat