×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৪
  • ৬৮৩৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের (এসএমই ফাউন্ডেশন) পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে।
শোকাবহ আগস্টের চতুর্থ দিনে আজ শুক্রবার দুপুরে এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন প্রফেসর মো. মাসুদুর রহমানের নেতৃত্বে এসএমই ফাউন্ডেশনের নেতৃবৃন্দ টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
নেতৃবৃন্দ বেদীর পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মহান নেতা বঙ্গবন্ধু  প্রতি সম্মান প্রদর্শন করেন।
এরপর পবিত্র ফাতেহা পাঠ করে তারা বঙ্গবন্ধু ও ৭৫ এর ১৫ আগস্টে কালরাতে শাহাদত বরণকারীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন।
দোয়া মোনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের জন্য  প্রার্থনা করা হয়।
পরে প্রফেসর মো. মাসুদুর রহমান বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সের প্রশাসনিক ভবনে যান। সেখানে তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। 
এ সময় জাতীয় ক্ষুদ্র ও মাঝারি কুটির শিল্পের কেন্দ্রীয় কমিটির সভাপতি মির্জা নুরুল গনি শোভন, এসএমই ফাউন্ডেশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক সালাহ উদ্দিন মাহমুদ (অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব), ডাইরেক্টর জেনারেল আনোয়ার হোসাইন চৌধুরী (অতিরিক্ত সচিব), পরিচালক মো. রাশেদুল করিম মুন্না,  শাহেদুল ইসলাম, স্বর্ণলতা রায়, শামীম আহমেদ, মানতাশা আহমেদ,  জাতীয় ক্ষুদ্র ও মাঝারি কুটির শিল্পের পরিচালক মো. মামুন রশিদ, গোপালগঞ্জ জেলা জাতীয় ক্ষুদ্র ও মাঝারি কুটির শিল্পের সহ-সভাপতি তাজিয়া খাতুন, সদস্য অনিমা রানী সরকার, তাহেরা ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat