×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১২-১১
  • ৩৪৩৩০৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বলিউডের নায়িকা তনুশ্রী দত্ত। ‘আশিক বানায়া আপনে’ সিনেমার মাধ্যমে রাতারাতি তারকা খ্যাতি পেয়েছিলেন।সিনেমাতে ইমরান হাশমির যে চুমুর কারণে আলোচনায় এসেছিলেন এবার তিনিই অভিনেতাকে দিয়েছেন চুমুর দোষারোপ।
সিনেমাটিতে বেশ কিছু সাহসী দৃশ্যের মধ্যে অন্যতম ছিল চুমু। সিনেমাতে তনুশ্রী-ইমরানের গভীর চুমু নিয়ে তনুশ্রীর ভাষ্য, ইমরানের চুমু নাকি বেশ অস্বস্তিকর ছিল। যেটা বাস্তব জীবনের যৌন সম্পর্কের অনুভূতি এনে দেওয়ার মতো। যা মেনে নিতে পারেননি তনুশ্রী।
কারণ, ইমরানের সঙ্গে পর্দার বাইরে কোনও গভীর সম্পর্ক নেই তনুশ্রীর। ‘সিরিয়াল কিসার’ ইমরান প্রসঙ্গে তনুশ্রী জানান, ইমরান একেবারেই ভালো নন চুমুর ক্ষেত্রে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তনুশ্রী বলেন, ইমরান আমার জন্য শুধুই একজন সহ-অভিনেতা। আমি ওর সঙ্গে তিনটি সিনেমা করেছি। ‘চকোলেট’-এও একটি চুম্বন দৃশ্যের শুটিং ছিল। সেটা যদিও পরে ব্যবহার করা হয়নি। প্রথম সিনেমায় ওর সঙ্গে চুমুর দৃশ্য একেবারেই স্বস্তিদায়ক ছিল না। পরে অস্বস্তি আরও বাড়ে।
তনুশ্রী আরও বলেন, পর্দার বাইরে আমাদের আসলে কোনও রসায়নই নেই। ওর একটা ‘কিসার বয়’ ভাবমূর্তি রয়েছে ঠিকই। কিন্তু চুমুর ক্ষেত্রে ও খুব একটা আরামদায়ক নয়, আমিও নই।
এর আগে অভিনেতা নানা পাটেকারের বিরুদ্ধে অভিযোগ করার পর ‘ হ্যাশট্যাগ মিটু’ বিতর্কে উত্তাল হয় সামাজিকমাধ্যমসহ গোটা বলিউড। ফলে ভুলতে বসা তনুশ্রী আবার চলে আসেন লাইমলাইটে।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat