×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৫
  • ৩৪৪৫৫০৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর অনেকদিন থেকে শিখর পাহাড়িয়ার সঙ্গে প্রেম করছেন। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের সেকেন্ড প্রি ওয়েডিংয়েও শিখরকে সঙ্গে নিয়েই হাজির ছিলেন জাহ্নবী। আম্বানিদের পার্টিতে প্রেমিকের হাত ধরা সেসব ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রেমের জাহির করলেন শ্রীদেবী কন্যা। 
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ইতালিতে অনন্ত-রাধিকার সেকেন্ড প্রি ওয়েডিংয়ের রোম্যান্টিক মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন জাহ্নবী কাপুর। 
জাহ্নবীর শেয়ার করা বেশিরভাগ ছবি আম্বানিদের প্রি ওয়েডিং পার্টির। এর মধ্যে দুটি ছবিতে দেখা গেছে, শিখরের হাত ধরে আছেন জাহ্নবী। 
বয়ফ্রেন্ডের সঙ্গে আদুরে পোজেই ক্যামেরায় ধরা দিয়েছেন তিনি । 
এদিকে জাহ্নবী ছবির ক্যপশনে লিখেছেন, ‘এটাই আমার সেরা ছুটি। এই মধুর স্মৃতিটা আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ প্রিয়।’শিখর পাহাড়িয়া মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীল কুমার সিন্ধের নাতি। এর আগে কফি উইথ করণে মুখ ফসকে জাহ্নবী বলেই ফেলেছিলেন, শিখরকে আদর করে শিখু বলেই ডাকেন এই অভিনেত্রী।
যদিও একসময় শিখরের সঙ্গে সম্পর্ক ভেঙে গিয়েছিল জাহ্নবীর। এর কয়েক বছর পরে আবার তাদের সেই সম্পর্ক জোড়া লাগে। বলিউডের নতুন সিনেমা ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জাহ্নবী। গত ৩১ মে মুক্তি পায় এটি। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat