×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৯
  • ৩৪৪৫৪৮৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জয়পুরহাট সাধারণ মানুষের মধ্যে নিরাপদ খাদ্য ও পুষ্টি বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জয়পুরহাটের জাকস ফাউন্ডেশনের প্রধান কার্যালয় চত্বরে আজ রোববার দিন ব্যাপী অনুষ্ঠিত হচ্ছে খাদ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতামূলক মেলা-২০২৪।
দিন ব্যাপী আয়োজিত খাদ্য ও পুষ্টি মেলায় সাধারণ মানুষকে খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে সচেতন করার জন্য ৩০ টি স্টল স্থাপন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন জয়পুরহাটের পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম। জাকস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ নূরুল আমিন উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাকস ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক মোঃ আবুল বাশার, পরিচালক রফিকুল ইসলাম বাদশা, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মহীর উদ্দীন , স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রকৌশলী কৃষিবিদ সিরাজুল ইসলাম, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমাইয়া আফরিন জিনিয়া, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের পুষ্টি বিশেষজ্ঞ কপিল কুমার পাল, সেক্টর ভেলুজ চেইন স্পেশালিষ্ট রফিজুল ইসলাম মন্ডল প্রমূখ। পরে প্রধান অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন। জাকস ফাউন্ডেশনের কর্মকর্তা- কর্মচারী ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পুষ্টি মেলায় অংশ গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat