×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৮-১৩
  • ২৩৩৯৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী বড়ছড়া, চারাগাঁও এবং বাগলি স্থলশুল্ক স্টেশন দিয়ে দীর্ঘদিন পর আজ ফের কয়লা আমদানি শুরু হয়েছে। 
মঙ্গলবার দুপুর থেকে এই তিন শুল্ক স্টেশন দিয়ে কাস্টমস কর্মকর্তাসহ দুই দেশের ব্যবসায়ীদের উপস্থিতিতে কয়লা আমদানি শুরু হয়। 
তাহিরপুর কয়লা আমদানিকারক সমিতির আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান খসরুল আলম, বর্তমান ইউপি চেয়ারম্যান আলী হায়দার, সহ -সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক সবুজ আলম, অর্থ সম্পাদক নাসির মিয়া, ইউপি সদস্য দেলোয়ার হোসেন তালুকদার ও বড়ছড়া রাজস্ব কর্মকর্তা আবুল হাসেম ভূঁইয়া এ সময় উপস্থিত ছিলেন।
জানা যায়, ২০১৪ সালে ভারতের মেঘালয়ের একটি পরিবেশবাদী সংগঠনের মামলার পরিপ্রেক্ষিতে পরিবেশগত ক্ষতির কথা বিবেচনা করে কয়লা রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করে দেশটির ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। এতে টানা কয়েক মাস বন্ধ ছিল কয়লা আমদানি। 
তাহিরপুর কয়লা আমদানিকারকরা জানান, কয়লা আমদানি বন্ধ থাকায় প্রায় ২০ হাজারের অধিক শ্রমিক বেকার হয়ে পড়েছিল। অনেকে এলাকা ছেড়ে কাজের সন্ধানে অন্যত্র চলে যায়। ফের কয়লা আমদানি শুরু হওয়ায় খুশি ব্যবসায়ী ও শ্রমিকরা।
তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান খসরুল আলম বলেন, দীর্ঘদিন পর ফের কয়লা আমদানি শুরু হয়েছে। এতে উপকৃত হবে ব্যবসায়ী ও শ্রমিকরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat