×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৯-০৫
  • ৩২৪৩৬৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আইসিসির দৃষ্টিতে আগস্ট মাসের সেরা হবার দৌড়ে এগিয়ে আছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ, ওয়েস্ট ইন্ডিজের পেসার জেইডেন সিলেস ও শ্রীলংকার অলরাউন্ডার দুনিথ ওয়েলালাগে।
গত মাসের সেরার লড়াইয়ে থাকা পুরুষ ও নারী ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা আজ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
নারীদের সেরার লড়াইয়ে আছেন শ্রীলংকার ব্যাটার হারশিথা সামারাবিক্রমা, আয়ারল্যান্ডের ওর্লা প্রেন্ডারগাস্ট ও গ্যাবি লুইস।
গত মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলেছিলেন মহারাজ। পোর্ট অব স্পেনে প্রথম টেস্টের দুই ইনিংসে সমান ৪টি করে উইকেট নিয়ে ম্যাচ সেরা খেলোয়াড় হন তিনি। গায়ানায় দ্বিতীয় টেস্টে ৫ উইকেট নেন মহারাজ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১-০ ব্যবধানে দক্ষিণ আফ্রিকার সিরিজ জয়ে বড় অবদান রাখেন তিনি।
পুরো সিরিজে ১৩ উইকেট নিয়ে সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পান মহারাজ। তাই দ্বিতীয়বারের মাস সেরা খেলোয়াড় হবার দারুন সুযোগ রয়েছে মহারাজের সামনে। ২০২২ সালের এপ্রিলে প্রথমবার মাস সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন এই বাঁ-হাতি স্পিনার।  
ঐ সিরিজে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারী হন মহারাজ। প্রোটিয়াদের হয়ে তার উইকেট সংখ্যা এখন ১৭১টি।
মহারাজের মত গত মাসে দু’টি টেস্ট খেলেছেন সিলেস। দুই ম্যাচের সিরিজ ওয়েস্ট ইন্ডিজ হারলেও বল হাতে আলো ছড়িয়েছেন সিলেস। দুই ম্যাচে ১২ উইকেট নেন তিনি। প্রথম ও দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৩টি করে এবং দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬১ রানে ৬ উইকেট নেন সিলেস। ১৫ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে সেরা বোলিংয়ের নজির গড়েন তিনি।
এ বছর ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় ক্রিকেটার হিসেবে মাস সেরার পুরস্কার জয়ের সুর্বন সুযোগ সিলেসের সামনে। গত জানুয়ারিতে শামার জোসেফ ও মে মাসে সেরা হয়েছিলেন স্পিনার গুডাকেশ মোতি।
গত মাসে ঘরের মাঠে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছিলেন ওয়েলালাগে। টাই হওয়া প্রথম ওয়ানডেতে অপরাজিত ৬৭ রান ও ২ উইকেট নেন তিনি। তৃতীয় ম্যাচে ২৭ রানে ৫ উইকেট নিয়ে ২-০ ব্যবধানে শ্রীলংকার সিরিজ জয় নিশ্চিত করেন এই বাঁহাতি স্পিনার। ১০৮ রান ও ৭ উইকেট নিয়ে সিরিজ সেরা হন ওয়েলালাগে।
আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হয় মাসের সেরা ক্রিকেটার। ভোটিং একাডেমিতে আছেন জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকাররা। ভোটিং একাডেমির ভোট বিবেচনায় নেওয়া হয় শতকরা ৯০ ভাগ এবং সমর্থকদের জন্য বরাদ্দ রয়েছে বাকি ১০ ভাগ ভোট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat