×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৯-২০
  • ৪৫৪৮৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ভারতের ৩৭৬ রানের জবাবে ১৪৯ রানে অলআউট হয়েছে সফরকারী বাংলাদেশ। ফলে ফলো-অনে পড়ে বাংলাদেশ। কিন্তু বাংলাদেশকে ফলো-অন না করিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করেছে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংস থেকে ভারতের লিড ২২৭ রানের।
নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৪০ রানের মধ্যে ৫ উইকেট হারায় বাংলাদেশ। সাদমান ইসলাম ২, জাকির হাসান ৩, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ২০, মোমিনুল হক শূন্য ও মুশফিকুর রহিম ৮ রান করেন।
ষষ্ঠ উইকেটে ৫১ রানের জুটি গড়ে দলকে চাপমুক্ত করার চেষ্টা করেন সাকিব আল হাসান ও লিটন দাস। সাকিব ৩২ ও লিটন ২২ রানে আউট হন। ৯২ রানের মধ্যে সাকিব-লিটন ফেরার পর টেল-এন্ডারদের নিয়ে বাংলাদেশের রান দেড়শর কাছাকাছি নিয়ে যান মেহেদি হাসান মিরাজ। শেষ পর্যন্ত ১৪৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
মিরাজ ২৭ রানে অপরাজিত থাকলেও, ১১ রান করে আউট হন তাসকিন আহমেদ ও নাহিদ রানা। ভারতের জসপ্রিত বুমরাহ ৪টি, আকাশ দীপ, মোহাম্মদ সিরাজ ও রবীন্দ্র জাদেজা ২টি করে উইকেট নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat