×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০৫-০৩
  • ৬৫৪৫৪৭২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক দেশ রূপান্তর সম্পাদক কামাল উদ্দিন সবুজ বলেছেন, চব্বিশের জুলাই বিপ্লব বাংলাদেশকে নতুনভাবে গড়ার সুযোগ করে দিয়েছে। এই সুযোগ আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজে লাগাতে হবে। 

আজ শনিবার বিকেলে ফেনী রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।  

তিনি বলেন, সাংবাদিকতার সঙ্গে রাজনীতিকে মেলানো কখনোই ঠিক নয়। রাজনৈতিক চিন্তার বাইরে গিয়ে সাংবাদিকদের এক জায়গায় ঐক্যবদ্ধ থাকতে হবে। যেখানে সব মত-পথের সাংবাদিকদের সম্মীলন ঘটবে। ফেনী থেকে সেই যাত্রা শুরু হোক। 

ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি নুরুল আমিন খান।

কামাল উদ্দিন সবুজ বলেন, ৫ আগস্টের আগে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হয়েছিল। ভিন্নমতের কারনে হওয়া মামলা প্রত্যাহারসহ নিপীড়ন-নির্যাতন বন্ধের দাবি জানিয়ে তিনি বলেন, গণমাধ্যমকে গণমুখী করার জন্য কাজ করতে হবে। যুগে-যুগে অনেক সাংবাদিক মারা গেছেন। ঝুঁকি নিয়ে কাজ করতে হবে। গত ৮ মাসে দেশের গণমাধ্যম ১৬ ধাপ এগিয়েছে। আরও এগিয়ে নিতে হবে। 

ইউনিটির সাধারণ সম্পাদক দিদারুল আলমের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহীম, সিনিয়র সাাংবাদিক মামুনুর রশিদ, ডিবিসি ও অবজারভার প্রতিনিধি আবু তাহের ভূঁইয়া, দৈনিক ফেনী সম্পাদক আরিফ রিজভী, মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক জসিম মাহমুদ, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি শুকদেব নাথ তপন ও এনামুল হক, সাবেক সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন, মানবজমিন ও বিডিনিউজ প্রতিনিধি নাজমুল হক শামীম, প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মহিউদ্দিন খোন্দকার এবং মানবাধিকার সংগঠক হুমায়ুন কবীর পাটোয়ারি। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat