×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১১-১২
  • ৪৫৭৭৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের ব্রিফ করেন।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) চায় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে  গণতন্ত্র ফিরে আসুক। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এ কথা জানিয়েছেন।

তিনি আরও বলেন, বাংলাদেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে নির্বাচন কমিশনকে সহায়তার পাশাপাশি পর্যবেক্ষকও পাঠাবে ইইউ। তারা সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও এ ব্যাপারে কথা বলবে বলে বিএনপিকে জানিয়েছে।

আজ (বুধবার) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠকের পর সাংবাদিকেদর এসব কথা বলেন আমীর খসরু।

বিএনপির এই সিনিয়র নেতা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে বিএনপির মনোনয়ন প্রক্রিয়া, দেশজুড়ে নির্বাচন পরিস্থিতিসহ নানা বিষয় নিয়ে আলাপ হয়েছে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে।

তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক সেটাই চায় তারা।

আমীর খসরু বলেন, এ পর্যন্ত বিএনপির দেওয়া ২৩৭টি মনোনয়ন গ্রহণযোগ্য এবং ভালো হয়েছে বলে মনে করে ইইউ। সময়মতো নির্বাচন আয়োজনের জন্য তারা সব দিক থেকে সহযোগিতা করছে বলেও জানান।

জুলাই সনদ বিষয়ে তিনি বলেন, আলোচনা ও ঐকমত্যের পরে জুলাই সনদ সই হয়েছে। এরপর আর কি থাকতে পারে, তা বোধগম্য নয়। আশা করি সরকার পক্ষ থেকে গ্রহনযোগ্য সমধান আসবে।

আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, 'আওয়ামী লীগ নির্বাচনী রেসে নেই, তাদের নেত্রীও নেই সুতরাং তাদের কর্মসূচি নিয়ে আলোচনারও কিছু নেই। তবে আইনশৃঙ্খলা বাহিনীগুলো কঠোর অবস্থানে থাকবে এটাই প্রত্যাশা।’

আমির খসরু বলেন, সারাদেশে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে নির্বাচনী কার্যক্রম চলছে। নির্বাচন নিয়ে উৎকণ্ঠা নেই। যারা দেশেই নেই এবং কার্যক্রমও নিষিদ্ধ তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে এমন ভাবার কারণ নেই। যে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারে। তাই আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সরকারকেও শক্ত অবস্থান নিতে হবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat