×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০৫-১৪
  • ২৩৪৪০৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাগেরহাট জেলায় আজ ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৫ উপলক্ষে দু’দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। 

আজ বুধবার বেলা ১১টায় বাগেরহাট স্বাধীনতা উদ্যানে দু’দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান।

বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পি, অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম আহমেদ,  সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এ মুস্তাফিজুর রহমান প্রমুখ। 

জেলার ৯ টি উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের বিজ্ঞান ক্লাব থেকে প্রতিনিধিরা এ মেলায় বিভিন্ন স্টলে তাদের উদ্ভাবন প্রদর্শন করছেন। 

এ মেলায় অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে বিজ্ঞান অলিম্পিয়াড, জুনিয়র ও সিনিয়র গ্রুপের কুইজ প্রতিযোগিতা, সেমিনার, বিতর্ক প্রতিযোগিতা। 

আগামিকাল বৃহস্পতিবার পুরস্কার বিতরণীর মধ্যদিয়ে দু’দিনব্যাপী এ বিজ্ঞান মেলা শেষ হবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat