×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১১-২৪
  • ৪৩৫৪৮২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ছবি: ন্যাশনাল লইয়ার্স অ্যালায়েন্স (এনএলএ) এর ফেসবুক পেইজ
বাংলাদেশ বার কাউন্সিলের বর্তমান এডহক কমিটি বাতিল করে নির্বাচন দাবি করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আইনজীবী সংগঠন ন্যাশনাল লইয়ার্স অ্যালায়েন্স (এনএলএ)।

একই সঙ্গে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ঢাকা, চট্টগ্রাম বারসহ দেশের সকল আইনজীবী সমিতির এডহক কমিটি বাতিল করে নির্বাচন দাবি করেছে সংগঠনটি।

আজ সোমবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে কেন্দ্রীয় সদস্য সচিব এরশাদুল বারী খন্দকার সংগঠনটির পক্ষে এ দাবি জানান। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আহ্বায়ক এস. এম. আজমল হোসেন বাচ্চু, যুগ্ম আহ্বায়ক মুস্তাফা আজগর শরিফি, যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট নাজমুস সাকিব, সেফায়েত উল্লাহ, বিশ্বনাথ কর্মকার, মেরি আক্তার, মুখ্য সংগঠক সাকিল আহমাদ প্রমুখ।

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, এডহক কমিটির বিধান বার কাউন্সিল আদেশ বা বিধিতে নেই। রিভিউ আবেদনের ভিত্তিতে ১৯১৪ জনকে উত্তীর্ণ করে আবার সেই রেজাল্ট গতকাল বাতিল করায় এই সব ছেলেমেয়েদের জীবনকে হুমকির মুখে ঠেলে দিয়ে এই কমিটি দায়িত্বহীনতা, অদক্ষতা ও অস্বচ্ছতার পরিচয় দিয়েছে। এই কমিটির কোনো নৈতিক অধিকার নেই বার কাউন্সিলের মতো প্রতিষ্ঠানের দায়িত্বে থাকার। অবিলম্বে এই কমিটি বাতিল করতে হবে। সুপ্রিম কোর্ট বার, ঢাকা বার ও বার কাউন্সিলের এডহক কমিটি দ্রুত বাতিল করে বার ও বার কাউন্সিলের গণতন্ত্রায়ণকে ফিরিয়ে নির্বাচিতদের হাতে ক্ষমতা দিতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat