×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০২-০৯
  • ৫৪৭৯৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
6766565
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ আসনে চমকপ্রদ রাজনৈতিক সমীকরণ দেখা দিয়েছে। একই আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম বিএনপি’র প্রার্থী জাহান্দার আলী জাহানের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন।

সোমবার বিকেলে শহরের শকুনি লেকপাড়ের মুক্ত মঞ্চে ধানের শীষ প্রতীকের মিছিল শেষে তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। 

এ সময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে ব্যারিস্টার শহিদুল ইসলাম বলেন, বৃহত্তর স্বার্থে তিনি নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে এসে ধানের শীষ প্রতীকের প্রার্থী জাহান্দার আলী জাহানের পক্ষে মাঠে কাজ করছেন।

তিনি আরও বলেন, এই নির্বাচন শুধু ব্যক্তি বা দলের নয়, বরং গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার রক্ষার লড়াই। তাই সবাইকে ধানের শীষ প্রতীকে ঐক্যবদ্ধভাবে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি’র প্রার্থী জাহান্দার আলী জাহান, জেলা বিএনপি’র আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু ও মিজানুর রহমান মুরাদ, জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ, জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান জাকির, সদস্য সচিব কামরুল হাসানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat