×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২১-০১-০৪
  • ১৩১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মেহেরপুরে আজ স্ত্রী জরিনা খাতুনকে হত্যার দায়ে স্বামী সাইদুল ইসলাম ও তার প্রথম স্ত্রী জমেলা খাতুনকে ফাঁসির আদেশ দিয়েছেন বিচারক। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বেলা ১২ টার দিকে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় দেন।
ফাঁসির দ-াদেশপ্রাপ্ত সাইদুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার ইচাখালী গ্রামের নবীর উদ্দিনের ছেলে এবং জমেলা খাতুন সাইদুল ইসলামের প্রথম স্ত্রী। নিহত জরিনা খাতুন সাইদুল ইসলামের দ্বিতীয় স্ত্রী। বর্তমানে সাইদুল ইসলাম এবং তার স্ত্রী জমেলা খাতুন পলাতক রয়েছে।
মামলার বিবরণে জানা গেছে- ২০১০ সালের ৩১ জানুয়ারি জরিনা খাতুন নিখোঁজ হয়। ৬ ফেব্রুয়ারি বিকালে মেহেরপুর সদর উপজেলার যাদবপুর গ্রামের সুরনিশা ভিটার মাঠে মসুরীর খেতে মাটিতে পুঁতে রাখা অবস্থায় জরিনার লাশ উদ্ধার করা হয়।
লাশ উদ্ধারের পর নিহত জরিনার বোন ফেরদৌসী খাতুন বাদী হয়ে মেহেরপুর সদর থানায় ৫ জনের নামে একটি মামলা দায়ের করে। এ ঘটনায় জড়িত সন্দেহে সাইদুল ইসলাম এবং তার প্রথম স্ত্রী জমেলা খাতুনকে আটক করে আদালতে নেয়া হলে তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরে তারা জামিনে মুক্ত হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন মেহেরপুর সদর থানার এস আই হাসান ইমাম মামলার প্রাথমিক তদন্ত শেষ করে নিহত জরিনার স্বামী সাইদুল ইসলাম ও তার প্রথম স্ত্রী জমেলাকে আসামি করে মামলার চার্জশিট দাখিল করেন। এবং এ ঘটনায় জড়িত না থাকায় ৩ জনকে চার্জশিট থেকে অব্যহতি দেয়া হয়।
রাষ্ট্র পক্ষের অতিরিক্ত পি পি এ্যাড. কাজি শহীদ জানান- মামলায় মোট ১২ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। এতে সাইদুল ইসলাম ও তার প্রথম স্ত্রী জমেলা খাতুন দোষী প্রমাণিত হওয়ায় বিচারক তাদের ফাঁসির আদেশ একই সাথে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat