×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২১-০৪-০১
  • ৮৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

অর্থ মন্ত্রণালয়ের তথ্য মতে, প্রবাসী বাংলাদেশীরা চলতি অর্থবছরের (২১ অর্থবছরের) প্রথম নয় মাসে ১৮,৬০৩.৮০ মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন, যা গত অর্থবছরের (২০ অর্থবছরের) একই সময়ের তুলনায় ৩৫ দশমিক ১০ শতাংশ বেশি।
গত অর্থবছরের (২০ অর্থবছরের) জুলাই থেকে মার্চ মাসে দেশে ১৩,৭৪৪.৮০ মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স এসেছিল।
প্রবাসী বাংলাদেশীরা চলতি অর্থবছরের মার্চ মাসে ১,৯১৬.৬০ মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছে এবং ২০২০ সালের মার্চ মাসে অভ্যন্তরীণ রেমিটেন্স প্রবাহ ছিল ১,২৭৬.৩০ মিলিয়ন মার্কিন ডলার।
রেমিটেন্স বৃদ্ধি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল আজ বলেন, রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে সরকারী বিধি সহজীকরণ ও ২ শতাংশ নগদ প্রণোদনা কার্যকর করাসহ সরকারের বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগের কারণে রেমিট্যান্স প্রবাহের এই অগ্রগতি অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, আমাদের এই ধরনের অর্জন দিন দিন বাড়ছে এবং তা আরও বাড়বে।
অর্থমন্ত্রী আরও উল্লেখ করেন, প্রাপকের কাছে শেষ পর্যন্ত টাকা সঠিকভাবে পৌঁছানোয় কেউ হয়রানি না হওয়ায় সরকারের প্রতি জনগণের বিশ^াস ও আস্থা পুনরুদ্ধার হয়েছে। এর ফলে অভ্যন্তরীণ রেমিটেন্স প্রবাহ দিন দিন বাড়ছে এবং এটি আরো বাড়তে থাকবে ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat