×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-১২-২১
  • ৯৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ নির্বাচন কমিশন ঘোষিত ৬ষ্ঠ ধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদানের আহ্বান জানিয়েছে।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়–য়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, আগ্রহী প্রার্থীরা আগামী ২৩ নভেম্বর বৃহস্পতিবার থেকে ২৫ ডিসেম্বর শনিবার (সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৫টা) পর্যন্ত মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদান করতে পারবেন।  
উল্লেখ্য, বাংলাদেশ নির্বাচন কমিশন ৬ষ্ঠ ধাপের ২১৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।
আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের ২৩ বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্থানস্থ কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ এবং জমা প্রদান করতে হবে।
সংশ্লিষ্ট নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে এবং কোন ধরনের লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদান করতে হবে। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং আগামী ২৫ ডিসেম্বর ২০২১ বিকাল ৫টার মধ্যে মনোনয়ন ফরম জমা প্রদান করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat