×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২২-০৭-২৯
  • ১২৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ডেনমার্কের কোপেনহেগনস্থ বাংলাদেশ দূতাবাস প্রবাসী বাংলাদেশীদের সুবিধার্থে ই-পাসপোর্ট কার্যক্রম চালু করেছে। 
ই-পাসপোর্ট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষ্যে গতকাল দূতাবাস প্রাঙ্গণে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। 
ডেনমার্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম. আল্লামা সিদ্দীকী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব ড. তরুণ কান্তি শিকদার ও ডেনমার্ক প্রবাসী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।            
অনুষ্ঠানে রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রীর তরফ হতে ই-পাসপোর্ট দেশবাসীর জন্য উপহার। বিশ্বে বাংলাদেশ যেন উচ্চ মর্যাদায় প্রতিষ্ঠা পায়, সে-লক্ষ্যে বর্তমান সরকার নিরলস কাজ করে যাচ্ছে। তারই উজ্জ্বল একটি দৃষ্টান্ত  ই-পাসপোর্ট। 
দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশ ই-পাসপোর্ট কার্যক্রম চালু করেছে। এর মাধ্যমে বাংলাদেশী নাগরিকদের দেশে প্রবেশ ও বহির্গমনের ক্ষেত্রে ঝামেলামুক্ত চলাচল নিশ্চিত হবে এবং সহজ ইমিগ্রেশনের মাধ্যমে বিমানবন্দরে ই-গেটের সর্বাধিক সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat