×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৪-২৬
  • ৪২৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিন আগামীকাল। এই দিন যারা মনোনয়নপত্র জমা দেবেন তাদের নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের আহবান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মনোনয়নপত্র দাখিলের সময় কোন ধরনের শোডাউন এবং ৫ জনের বেশি নেতাকর্মী নিয়ে মনোনয়নপত্র দাখিল করা যাবে না।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আগামী ২৫ মে গাজীপুর সিটি কর্পোরেশনের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৭ এপ্রিল বৃহস্পতিবার এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র দাখিলের সময় কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার পক্ষে অন্য কোন ব্যক্তি, কোন রাজনৈতিক দল বা কোন প্রার্থীর পক্ষে কোন সংস্থা বা প্রতিষ্ঠান সিটি কর্পোরেশন নির্বাচন আচরণবিধি ভঙ্গ করলে কমিশন তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।’
ঘোষিত তফসিল অনুযায়ী, গাজীপুরে আগামী ৩০ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই, প্রার্থিতা প্রত্যাহার ৮ মে এবং প্রতীক বরাদ্দ হবে ৯ মে। আগামী ২৫ মে ইভিএমের মাধ্যমে এই সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat