×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৩-০৬-০৭
  • ১১০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘‘মজবুত হলে পুষ্টির ভিত- স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত’’ প্রতিপাদ্য নিয়ে পিরোজপুরে আজ জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষের শহীদ আব্দুর রাজ্জাক- সাঈফ মিজান স্মৃতি মিলনায়তনে  এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান এপুষ্টি সপ্তাহের উদ্বোধন ঘোষণা করেন। 
আজ থেকে ১৩ জুন পর্যন্ত সপ্তাহ ব্যাপী পুষ্টি সপ্তাহের বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে শিশুদের পুষ্টির উপরে চিত্রাংকন প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, প্রবীন ও শিশুদের নিয়ে আলোচনা সভা, শিশু সদনের শিশুদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ ও মা সমাবেশ। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং সিভিল সার্জন কার্যালয়ের বাস্তবায়নে এ জাতীয়পুষ্টি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে পিরোজপুরের সিভিল সার্জন ডাঃ হাসনাত ইউসুফ জাকি, জেলা শিক্ষা অফিসার ইদ্রিস আলী আজিজি, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছী, অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি ও শিক্ষা মোঃ সেলিম হোসেন, সাংবাদিক গৌতম চৌধুরী বক্তব্য রাখেন। জেলা প্রশাসক তার উদ্বোধনী বক্তব্যে বলেন যে, দূরদৃষ্টিসম্পন্ন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের সংবিধানে পুষ্টির স্তর উন্নয়নের কথা লিপিবদ্ধ করেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পুষ্টির স্তর উন্নয়ন করতে সক্ষম হয়েছিলেন বলেই আজ গড় আয়ু ৭২ বছরে পৌঁছেছে। শিশুদের ও মায়েদের পুষ্টির গুরুত্ব সম্পর্কে সু-স্পষ্ট ধারনা দিতে হবে।  তিনি বলেন সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কমিউনিটি ক্লিনিক জাতিসংঘের  স্বীকৃতি পেয়েছে। ‘‘কমিউনিটি ক্লিনিক দ্যা শেখ হাসিনা ইনিশিয়েটিভ’’ শিরোনামে একটি রেজুলেশন গৃহিত হয়েছে। এ কমিউনিটি ক্লিনিকগুলো প্রতিষ্ঠার পিছনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে উদ্দেশ্যে কাজ করেছে- তা’হল তৃণমূল পর্যায়ে দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুসহ সকল মানুষের পুষ্টির স্তর উন্নয়ন, জীবনমান বৃদ্ধি ও সার্বিক জনস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat