×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৪
  • ৫৫৪৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নীলফামারী জেলায় তিস্তা নদীর পানি বিপৎসীমার কাছাকাছি ওঠানামা করছে। আজ মঙ্গলবার সকাল ছয়টায় তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার পাঁচ সেণ্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। এরপর পানি কমে সকাল নয়টায় বিপৎসীমার ১৩ সেণ্টিমিটার, বেলা ১২টায় ২১ সেণ্টিমিটার এবং বিকেল তিনটায় ২৭ সেণ্টিমিটার নিচে নামে। ওই পয়েন্টে নদীর পানির বিপৎসীমা ৫২ দশমিক ১৫ সেণ্টিমিটার।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্রে জানাগেছে, উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতে গত রোববার রাত থেকে নদীর পানি বাড়তে শুরু করে। সোমবার সকাল নয়টায় তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপৎসীমার সাত সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। এরপর বেলা ১২টায় ও তিনটায় বিপৎসীমার ১০ সেণ্টিমিটার নিচে নামে। 
বিকাল তিনটায় আরও পানি কমে বিপৎসীমার ১৮ সেণ্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। মঙ্গলবার সকাল ছয়টায় ফের পানি বেড়ে বিপৎসীমার পাঁচ সেণ্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়ে বেলা বাড়ার সঙ্গে কমতে থাকে। নদীর পানি বাড়া-কমার মধ্যে থাকায় ব্যারেজের সবকটি (৪৪) গেট খুলে রেখে সর্তকাবস্থায় রয়েছে পানি উন্নয়ন বোর্ড।জেলার ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ময়নুল হক জানান, গত কয়েকদিন ধরে নদীর পানি বাড়া-কমার মধ্যে রয়েছে। এতে করে নিমাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হলেও বাড়িঘরে পানি প্রবেশ করেনি। নদীর পানি বৃদ্ধিতে উপজেলার পূর্বছাতনাই, টেপাখড়িবাড়ি, খগাখড়িবাড়ি, খালিশাচাপানী, ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ১৫টি চরগ্রামের মানুষ সতর্কাবস্থায় রয়েছে।ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আসফাউদদৌলা বলেন,‘উজানের ঢলে তিস্তার পানি বাড়া-কমার মধ্যে রয়েছে। পরিস্থিতি স্বভাবিক রাখতে ব্যারেজের সবকটি গেট খুলে রাখা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বভাবিক রয়েছে’।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat