×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৮-১০
  • ৭৮৬২৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের পেকুয়ায় অতিবৃষ্টি এবং সমুদ্রের জোয়ারে প্লাবিত পানিবন্দি স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষদের ত্রাণ ও খাদ্য সামগ্রী প্রদান অব্যাহত রেখেছে বাংলাদেশ নৌবাহিনী। 
আইএসপিআর আজ জানায়, ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণের অংশ হিসেবে আজ কক্সবাজারের পেকুয়ায় পানিবন্দি স্থানীয় দরিদ্র ও অসহায় ৩ হাজার পরিবারকে ত্রাণ সামগ্রী ও এক হাজার পরিবারকে রান্না করা খাবার প্রদান করা হয়েছে। 
খাদ্য সামগ্রী হিসেবে প্রতিটি পরিবারকে ৭ দিনের চাল, আটা, ডাল, ছোলা, লবণ, মুড়ি, চিড়া, স্যালাইন, বিশুদ্ধ পানি ও পানি বিশুদ্ধীকরণ ট্যাবলেটসহ বিভিন্ন সামগ্রী ও রান্নার অনুপযোগী পরিবেশে অবস্থানকারী পরিবারের মধ্যে প্যাকেটজাত (রান্না করা) খাবার প্রদান করা হয়। 
এছাড়া স্থানীয় প্রশাসনের চাহিদা অনুযায়ী পেকুয়াস্থ নতুন সাবমেরিন ঘাঁটি ‘বানৌজা শেখ হাসিনা’ সকল ধরনের সহায়তা প্রদান করছে। 
উল্লেখ্য, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat