×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৩-০৮-২১
  • ৭১০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি স্বর্ণের দোকান উদ্বোধণকালে আসন্ন দু’টি গুরুত্বপূর্ণ আসর- এশিয়া কাপ এবং বিশ্বকাপের জন্য প্রবাসী বাংলাদেশিদের কাছে দোয়া চাইলেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।
এনআরআই জুয়েলার্স নামের দোকানটির উদ্বোধনী অনুষ্ঠানে সাকিবের সাথে আরও ছিলেন বাংলাদেশের আরেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল।
প্রতিষ্ঠানটিকে সততার সাথে ব্যবসা করার আহ্বান জানান সাকিব।
নিজের বক্তব্যে সাকিব বলেন, ‘এনআরআই জুয়েলারিকে ধন্যবাদ। তাদের কারণেই আমি এখানে এসেছি। আশা করি সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা করবেন যাতে আমরা একসাথে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি।’
ঐ অনুষ্ঠানে সাকিব থাকায় বিপুল সংখ্যক বাংলাদেশি  সেখানে উপস্থিত হন। সাকিব আরও বলেন, ‘আপনারা জানেন, আমাদের দু’টি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট রয়েছে- এশিয়া কাপ ও বিশ্বকাপ। আমরা সেখানে ভাল করতে অঙ্গীকারাবদ্ধ। আপনারা সবাই দোয়া করবেন, আমরা যেন ভালো খেলতে পারি।’
কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে গেল মাসে দেশ ছেড়েছিলেন সাকিব। সেখানে কিছু ম্যাচ খেলে পরবর্তীতে লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) যোগ দেন তিনি।
দু’টি ফ্র্যাঞ্চাইজি ইভেন্টে অংশ নিয়ে স্বর্ণের দোকানের উদ্বোধন করতে সংযুক্ত আরব আমিরাত  যান সাকিব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat