×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৩-০৯-০৫
  • ৭৪২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, শিক্ষাবান্ধব শেখ হাসিনার বর্তমান সরকার শিক্ষকের অধিকার ও মর্যাদা রক্ষায় বদ্ধ পরিকর। আজ মঙ্গলবার রাজধানীর হেয়ার রোডে শিক্ষা মন্ত্রীর সরকারি বাসভবনে স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) নেতৃবৃন্দের সঙ্গে এক সৌজন্য বৈঠকে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, দেশের বিভিন্ন শিক্ষক সংগঠন দীর্ঘদিন  যাবৎ রাষ্ট্রীয় উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস পালনের দাবি জানিয়ে আসছিল কিন্তু কোন সরকারই এই দিবসটি পালনের উদ্যোগ নেয়নি। শিক্ষকদের মর্যাদার কথা বিবেচনা করে  প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রী পরিষদের সভায় এবার ৫ অক্টোবর থেকে সারা বিশ্বের সাথে একই দিনে বিশ্ব শিক্ষক দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।  
পরে শিক্ষক নেতৃবৃন্দ বিশ্ব শিক্ষক দিবস পালনের সিদ্ধান্ত নেওয়ায় শিক্ষামন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এসময় স্বাশিপ সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ ড. শাহজাহান আলম সাজু ছাড়াও উপস্থিত ছিলেন প্রফেসর সাজিদুল ইসলাম, অধ্যক্ষ সলিম উল্লাহ সেলিম, তেলোয়াত হোসেন খান, অধ্যক্ষ মাহবুবুর রহমান, আকলিমা জাহান, নাসরিন সুলতানা, সঙ্গীতা বিশ্বাস, অধ্যক্ষ আব্দুল হান্নান, আলী আশ্রাফ শামীম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat