×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৩-১১-১৪
  • ৪৬০০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উপকারভোগী ফেনী সদরের ৪২ হাজার ভাতাভোগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। 
মঙ্গলবার বিকেলে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে ফেনী সদর উপজেলা ও ফেনী পৌরসভা। 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি৷
প্রধান অতিথির বক্তব্যে নিজাম হাজারী বলেন, জননেত্রী শেখ হাসিনার কল্যাণে ফেনী সদর ও পৌরসভার ৪২ হাজার উপকারভোগী ভাতা পাচ্ছেন। কেবল প্রধানমন্ত্রী শেখ হাসিনাই পারেন জনমানুষের কল্যাণ করতে। অন্য কোন দল ক্ষমতায় এলে ভবিষ্যতে সেটি অনিশ্চিত হয়ে পড়তে পারে। তাই যে যেই দলের সমর্থন করুন না কেন, উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দিতে হবে।
ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীলের সভাপতিত্বে ও ভাইস চেয়ারম্যান একে শহিদ উল্লাহ খন্দকারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট হাফেজ আহাম্মদ, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।
অনুষ্ঠানে রহিম উল্লাহ নামে একজন উপকারভোগী বলেন, এ দেশে অনেকে ক্ষমতায় এসেছে। কিন্ত শেখ হাসিনার মতো কেউ গরীবের কথা ভাবেনি। এ সরকারই মানুষের জন্য কাজ করেছে। আমরা শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ।
ভাতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন মাস্টার বলেন, মুক্তিযোদ্ধাদের জন্য এ সরকারের অবদান কখনও ভুলবার নয়। বিগত কোন সরকার আমলে এত ভাতা ছিল না। মুক্তিযোদ্ধারাও প্রাপ্য সম্মান পেত না। কিন্তু বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের ২০ হাজার টাকা ভাতা দিচ্ছেন। আমরা কৃতজ্ঞতা জানাই। বীর নিবাস আবাসন প্রকল্পের জন্য প্রধানমন্ত্রীর ধন্যবাদ প্রাপ্য।
আবদুল কাইয়ুম নামে আরেক ভাতাভোগী বলেন, প্রধানমন্ত্রী আমাদের মাথা গোঁজার ঠাঁই দিয়েছেন। বেঁচে থাকার জন্য ভাতা দিচ্ছেন। আমরা তার প্রতি কৃতজ্ঞত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat