×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-১২-০৯
  • ৬৮১৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পেঁয়াজ রপ্তানিতে ভারত নিষেধাজ্ঞা আরোপ করার পর বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম বেড়ে গেছে। এমতাস্থায় পেঁয়াজের মূল্য স্থিতিশীল এবং সরবরাহ স্বাভাবিক রাখতে সারাদেশে অভিযানে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন এই সংস্থার সূত্রে জানা গেছে, আজ শনিবার সকাল থেকে ঢাকা মহানগর এলাকায় বিভিন্ন বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চার কর্মকর্তার নেতৃত্বে চারটি দল অভিযান পরিচালনা করেছে। সংস্থাটির জেলা ও বিভাগীয় পর্যায়ের কর্মকর্তারা বিভাগীয় শহরসহ মোট ৫৪ জেলায় অভিযান অভিযান চালিয়েছেন। পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এ অভিযান চলবে বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।
ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন ‘পেঁয়াজের দাম বেড়ে যাওয়ার প্রেক্ষিতে আমরা অভিযান শুরু করেছি।আগে কম দামে পেঁয়াজ কিনে এখন চড়া দামে বিক্রি করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। কোনো অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে।’
তিনি জানান, রাজধানীসহ সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে মোট ৫৭টি টিম আজ বাজার অভিযান পরিচালনা করেছে। পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এ অভিযান চলবে বলে তিনি জানান।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ভারত সরকার আগামী ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর থেকে দেশের বাজারে পেঁয়াজের মূল্য বেড়ে গেছে।
সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) আজকের বাজারদরের তালিকা বলছে, দেশি পেঁয়াজ প্রতি কেজি ১৮০ থেকে ১৯০ টাকা আর আমদানি করা পেঁয়াজ ১৬০ থেকে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat