×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০১-২৯
  • ৪৫৫২৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মৌসুমের শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবার প্রতিশ্রুতি দিয়েছেন বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। এ কারণেই জাভিকে দায়িত্ব ছাড়ার অনুমতি দিয়েছেন বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তা। 
শনিবার ভিয়ারিয়ালের কাছে ৫-৩ গোলে বিধ্বস্ত হবার পর বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা লা লিগার শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের থেকে ১০ পয়েন্ট পিছিয়ে গেছে। ঐ ম্যাচের পরেই জুনে বার্সা ছাড়ার ঘোষনা দেন জাভি।
বার্সেলোনার মিডিয়া চ্যানেলে লাপোর্তা বলেছেন, ‘জাভি মৌসুমের শেষে বার্সা ছাড়ার কথা আমাকে বলেছেন। তিনি তার দায়িত্ব শেষ করতে চান। তার সিদ্ধান্ত আমি গ্রহণ করে নিয়েছি, এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া। সে ক্লাবের একজন কিংবদন্তী, একজন সৎ ব্যক্তি, যাকে বার্সেলোনা সবসময়ই ভালবাসে। জাভি আমার কাছে প্রতিশ্রুতি দিয়েছে মৌসুমের শেষ পর্যন্ত নিজের শতভাগ দিয়ে সে চেষ্টা করবে।’
অথচ গত মৌসুমে লা লিগা ও স্প্যানিশ সুপার কাপের শিরোপা জয়ের পর ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত নতুন চুক্তিতে স্বাক্ষর করেছিলেন জাভি। কিন্তু এবার বার্সেলোনার পারফরমেন্সে সেই ঝলক আর দেখা যায়নি। জানুয়ারির শুরুতে স্প্যানিশ সুপার কাপে চির প্রতিদ্বন্দ্বী রিয়ালের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে।
এ সপ্তাহে কোপা ডেল রে’র কোয়ার্টার ফাইনালে এ্যাথলেটিক বিলবাওয়ের কাছে ৪-২ গোলে পরাজিত হয়ে বিদায় নিয়েছে। লাপোর্তা বলেন, ‘লা লিগা আমাদের জন্য কঠিন হয়ে গিয়েছে। কিন্তু এখনো বেশ কিছু ম্যাচ বাকি রয়েছে। সম্ভাভ্য সেরাটা দিয়ে আমরা শেষ পর্যন্ত লড়াই করতে চাই। একইসাথে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার জন্যও আমাদের সবকিছু দিয়ে চেষ্টা করতে হবে।’
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলতে ইতালিয়ান চ্যাম্পিয়ন নাপোলির মুখোমখি হবে বার্সেলানা। ফেব্রুয়ারি থেকে নক আউট পর্ব শুরু হচ্ছে। 
১৯৯৮-২০১৫ সাল পর্যন্ত বার্সেলোনার মিডফিল্ডে একাই আধিপত্য দেখিয়েছেন জাভি। ২০২১ সালের নভেম্বরে রোনাল্ড কোম্যানের বিদায়ের পর তিনি কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat