×
ব্রেকিং নিউজ :
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শনিবার সারাদিন যা যা হলো খামেনির মৃতদেহ পাওয়া গেছে : রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা খামেনি ‘বেঁচে নেই’ এমন লক্ষণ পাওয়া গেছে, দাবি নেতানিয়াহুর ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানাতে হবে: বাংলাদেশ ইরানের একাধিক জ্যেষ্ঠ নেতা হামলায় নিহত, দাবি ইসরায়েলের ইরানের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা: রেড ক্রিসেন্ট সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু)
  • প্রকাশিত : ২০২৪-০২-২১
  • ৩৪৯২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আজ একুশে ফেব্রুয়ারি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এইদিনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর তৎকালীন পুলিশের গুলিবর্ষণে শহীদ হন সালাম, বরকত, রফিক, শফিক, জব্বারসহ আর অনেকে। এই দিনটি বাংলাদেশে  শহীদ দিবস  ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত  হয়ে থাকে। প্রতি বছরই এই দিনটিকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। আজও পালিত হচ্ছে একুশে ফেব্রুয়ারি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দেশের ক্রিকেটাররা।
সাবেক অধিনায়ক সাকিব আল হাসান লিখেছেন, ‘ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে সবাইকে জানাই একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আন্তরিক শুভেচ্ছা।’
সাবেক অধিনায়ক তামিম ইকবাল লিখেছেন, ‘মহান ২১ ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি জানাই বিন¤্র শ্রদ্ধা।’
উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম লিখেছেন, ‘সর্বস্ব দিয়ে অধিকার আদায়ের লড়াইয়ে বাঙালি জাতি পিছপা হয়নি কখনোই। ৫২’র ভাষা আন্দোলনেও এর কোন ব্যতিক্রম ঘটেনি। মায়ের ভাষার অধিকার রক্ষার জন্য জীবন দিয়েছিল যেই সকল ভাষা শহিদেরা, তাদের অপরিমেয় ত্যাগই আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহিদদের প্রতি জানাই বিন¤্র শ্রদ্ধা।’
জাতীয় দলের তিন ফরম্যাটে বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত লিখেছেন, ‘একুশের চেতনায় উজ্জীবিত হোক সকল বাঙ্গালীর হৃদয়।’
জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি লিখেছেন, ‘মাতৃভাষাই আমাদের প্রথম ভালোবাসা। সকল ভাষা শহীদের প্রতি জানাই বিন¤্র শ্রদ্ধা। সেই সাথে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা সকলকে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat