×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০২-২৮
  • ২৩৪৮৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা প্রশাসন ও বিএসটিআই যৌথ অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুইটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে। এ জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালতের বিচারক বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উল্লাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোছাঃ খাদিজা খাতুন । 
বুধবার দুপুর ১ টায় উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের তারুটিয়া গ্রামের মাঠে মেসার্স ভরসা ব্রীক্স(ইট ভাটা) এ উপজেলা প্রশাসন ও রাজশাহী বিভাগীয় বিএসটিআই অফিস যৌথভাবে অভিযানের সময় ইটের মান যাচাই ও মান সনদ গ্রহন না করে ক্লে-ব্রীক্স(ইট) প্রস্তুত ও বিক্রয় বিতরণ করার অপরাধে বিএসটিআই আইনে- ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই ধারায় হাইওয়ে রেষ্টুরেন্ট নিউ ফুড ভিলেজকে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোছাঃ খাদিজা খাতুন । এ সময় তার সাথে ছিলেন রাজশাহী বিভাগীয় বিএসটিআই অফিসের ফিল্ড অফিসার(সিএম) মোঃ দেলোয়ার হোসেন ও  উপপরিচালক(সিএম) মোঃ সাইফুল ইসলাম । 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat