×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৪-০৩-২৪
  • ৩৪৮১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নওগাঁ জেলায় ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী এবং ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা ১১টা থেকে নওগাঁ মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন এ আলোচনা সভার আয়োজন করে।
ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ‘ইসলাম প্রচার ও প্রসারে বঙ্গবন্ধুর অবদান’ শীর্ষক এবং ২৫ মার্চ গণহত্যা দিবসের আলোচনাসভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন নওগাঁর উপ-পরিচালক শফিউজ্জামান।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান।  বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ কায়েস উদ্দিন।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন ফিল্ড অফিসার মোহাম্মদ আমিরুল ইসলাম এবং ফিল্ড সুপারভাইজার মো: আকবর হোসেন।
শেষে দোয়া পরিচালনা করেন মডেল মসজিদের খতিব মওলানা মোঃ রিজওয়ান আহসান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat