×
ব্রেকিং নিউজ :
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শনিবার সারাদিন যা যা হলো খামেনির মৃতদেহ পাওয়া গেছে : রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা খামেনি ‘বেঁচে নেই’ এমন লক্ষণ পাওয়া গেছে, দাবি নেতানিয়াহুর ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানাতে হবে: বাংলাদেশ ইরানের একাধিক জ্যেষ্ঠ নেতা হামলায় নিহত, দাবি ইসরায়েলের ইরানের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা: রেড ক্রিসেন্ট সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু)
  • প্রকাশিত : ২০২৪-০৩-৩১
  • ৫৭০৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজধানীর পল্টন ও নিউমার্কেট থানার পৃথক মামলায় সাড়ে পাঁচ বছরের কারাদন্ডপ্রাপ্ত বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়েছে। 
আজ রোববার ঢাকার পৃথক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তিনি আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মইনুল ইসলাম ও মো. আক্তারুজ্জামানের আদালত তিন মামলায় জামিনের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 
সোহেলের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ 
বলেন, পল্টন থানার দুই মামলায় দুই বছর করে চার বছর ও নিউমার্কেট থানার এক মামলায় দেড় বছরের কারাদন্ড দেন আদালত। ওই তিন মামলায় আজকে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 
জানা যায়, ২০১৭ সালের অক্টোবরে পুলিশের দায়িত্ব পালনে বাধা দেয়ার অভিযোগে পল্টন থানায় একটি ও ২০১৮ সালের ফেব্রুয়ারিতে আরেকটি মামলা করা হয়। ২০২৩ সালে এই দুই মামলায় তাকে চার বছরের কারাদন্ডের আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।  
২০১৫ সালের জানুয়ারি মাসে নিউমার্কেট থানায় পুলিশের দায়িত্ব পালনে বাধা দেয়ার অভিযোগে তার বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়। গত বছর এই মামলায় তাকে দেড় বছরের কারাদন্ড দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat