×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৯
  • ৪৩৪৫৭১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চলতি মাসের ৮ তারিখ কন্যা সন্তানের জন্ম দেন দীপিকা পাড়ুকোন। তারপর সম্প্রতি মেয়েকে নিয়ে বাড়ি ফিরেছেন দীপিকা ও রণবীর। তারপরই জানা গেল এদিন তারা মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় একটি বহুতল ভবনে একটি ফ্ল্যাট কিনেছেন। হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী, মেয়েকে নিয়ে এই নতুন বাড়িতে উঠতে চলেছেন দীপ-বীর। 
১২ সেপ্টেম্বর তাদের সেই নতুন ফ্ল্যাটের রেজিস্ট্রেশন হয়েছে। সাগর রেশম আবাসনের ১৫ তলায় অবস্থিত রণবীর দীপিকার নতুন ফ্ল্যাট।
তাদের এই প্রপার্টি রণবীরের মা অঞ্জু ভবানীর বাড়ির খুব কাছেই অবস্থিত। সমুদ্রঘেঁষা এই ফ্ল্যাট কিনতে পকেট থেকে ভালোই খরচ হয়েছে তারকা দম্পতির। জানা গিয়েছে, ১৭ কোটি ৮০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ কোটি টাকা) দিয়ে তারা ফ্ল্যাটটি কিনেছেন।
রণবীর-দীপিকার এই নতুন ফ্ল্যাট ১ হাজার ৮৪৫ বর্গফুটের। তবে এটাই নয়, এর আগেও শাহরুখের মান্নাতের কাছে বান্দ্রায় কয়েক বছর আগেও দীপিকা-রণবীর একটি সি ফেসিং বাড়ি কিনেছিলেন। তাদের এই বিলাসবহুল বাড়ির দাম প্রায় ১০০ কোটি রুপি পড়েছিল।
এ ছাড়া ২০২১ সালে আলীবাগে ২২ কোটি রুপির বিনিময়ে আরও একটি বাড়ি কেনেন এই তারকা দম্পতি।
রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন দুজনকেই আগামীতে রোহিত শেঠীর ‘সিংঘম এগেইন’ ছবিতে দেখা যাবে। এছাড়া রণবীরকে ‘ডন ৩’ ছবিতেও দেখা যেতে চলেছে ফারহান আখতারের পরিচালনায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat